মফস্বল সংবাদ  

ইনসাফ’র পরিচালনায় লক্ষ্মীপুরে সমবায় বাজারের উদ্বোধন

বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ‘ইনসাফ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ’ এর পরিচালনায় শহরের মিয়ার রাস্তার মাথায় সমবায় বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান। এ সময় জেলা প্রশাসক বাজারের বিভিন্ন পণ্য সামগ্রীর খোঁজ-খবর নেন এবং সমবায় বাজার প্রতিষ্ঠার জন্য ইনসাফ পরিবারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম নজরুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা এ কে গোলাম সারওয়ার, ১২নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা দিপক দাস, সহ-পরিদর্শক ফারুক হোসেন। এছাড়া ইনসাফ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন পাটওয়ারী লিটন, আতিক মাহমুদ ভূঁইয়া রবিন, প্রভাষক মনির হোসাইন সম্রাট, ইকরাম হোসেন, জাকির হোসেন, রেজাউল করিম সুমন, তসলিমুর রহমান, মাসুম হোসেন ও অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

-প্রেস বিজ্ঞপ্তি
     
lbheading